Pages

Friday, 1 August 2025

শশুরের সাথে আকাম করা অবস্থায় হাতেনাতে ধরলেন এলাকাবাসী


 

বিচ্ছদের পর কঠিন সময় পার করেছি: মিথিলা

 

সম্প্রতি এক পডকাস্টে বেশ খোলামেলা কথা বলতে দেখা গেল মিথিলাকে। সেখানে উঠে আসে তার বিচ্ছেদ পরবর্তী জীবনের নানা কথা। এদিকে অভিনয়ের পাশাপাশি নানা সামাজিক কাজ নিয়েও ব্যস্ততা তার। কিন্তু ব্যক্তিজীবনের কোনো প্রভাব কর্মক্ষেত্রে যেন ফেলতেই দেননি এই অভিনেত্রী।

তবে তাহসানের সঙ্গে বিচ্ছেদের পর কঠিন সময়ের মাঝেই কেটেছে মিথিলার। সেই পডকাস্টে মিথিলা বলেন, যেকোনো বিচ্ছেদ সহজ নয়, খুবই কঠিন। তখন আমি খুবই ইয়াং ও ইয়াং মাদার- সঙ্গে এক বছরের বাচ্চা। আমি যে ভালোমন্দ বিচার করব, কোনো সিদ্ধান্ত নিব, তখন আমারও এটা নিয়ে ভাবার কোনো শক্তি ছিল না। আর আমি জীবনটা এক রকম ভেবে এসেছি, তখন দেখি হঠাৎ করে জীবনটা সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গেছে। আমি আমার শ্বশুরবাড়ির মানুষদের সঙ্গে থেকেছি; যাকে আমার ভবিষ্যত মনে করেছি- পরে বুঝলাম সেই জায়গাটা আমার ভবিষ্যৎ না।

মূলত সিংগেল মাদার হিসেবে এই পথচলাই কঠিন ছিল মিথিলার কাছে। তা নিয়ে মিথিলা বলেন, মাতৃত্ব সহজ কিছু নয়, আর তার সঙ্গে ফুলটাইম চাকরি সামলানো। আমি ব্লেসড যে, আমি যেখানে কাজ করেছি, সেখানে ডে কেয়ার রয়েছে। একটা ব্রেস্ট ফিডিং বাচ্চাকে নিয়ে কাজ ব্যালেন্স করা, সেই সঙ্গে যখন এমন একটি ঘটনা হয়, যেটি জীবনের বড় একটি ইনসিডেন্ট বা ইভেন্ট (ঘটনা), যেখানে এমন একটি সিদ্ধান্ত নিতে হচ্ছে, আমি ও আমার পার্টনার একসঙ্গে থাকব না; যেখানে বাচ্চাকে কেয়ারফুলি হ্যান্ডেল করতে হয়, একটা কমপ্লিকেটেড ব্যাপার।

শাকিবের নতুন সিনেমা কালা জাহাঙ্গীরের জীবনী নিয়ে নয়

 



ক্রিয়েটিভ ল্যান্ড প্রযোজিত নতুন একটি সিনেমায় ‍চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান। যে সিনেমার নাম এখনও প্রকাশ হয়নি। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, সিনেমাটি ঢাকার নব্বই দশকের আলোচিত শীর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীর-এর জীবনী নিয়ে!

এমন খবর ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছেন পরিচালক আবু হায়াত মাহমুদ এবং প্রযোজক শিরিন সুলতানা। বুধবার (৩০ জুলাই) এক লিখিত বিবৃতিতে তারা এই গুজবটিকে স্পষ্টভাবে নাকচ করে দিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, মেগাস্টার শাকিব খানকে নিয়ে আমরা যে সিনেমাটি করতে যাচ্ছি, সেটি নিয়ে কিছু ভুল তথ্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়াতে, যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। বলা হচ্ছে, আমরা যে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি সেটা কালা জাহাঙ্গীর নামক ব্যক্তির জীবনী নির্ভর, এই তথ্যটি একেবারে সঠিক নয়। আমাদের প্রোডাকশন হাউজ ”ক্রিয়েটিভ ল্যান্ড” এবং পরিচালক আবু হায়াত মাহমুদের পক্ষ থেকে এই ধরণের কোনো মন্তব্য কোথাও দেয়া হয়নি।

পরিষ্কারভাবে জানাচ্ছি, আমরা যে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি-সেটি নির্দিষ্ট কোনো ব্যক্তির জীবনী নির্ভর নয়। গুলিস্তান টু গুলশান সব ধরণের দর্শকের উপভোগের কথা মাথায় রেখে আমরা লার্জার দ্যান লাইফ স্কেলে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি। এটি ৯০ দশকের ঢাকাকে কেন্দ্র করে একটি গল্প, যেখানে ক্রাইম, লাভ-অ্যাকশন-ইমোশন, ফ্যামিলি ড্রামা সবকিছুই থাকবে।

আমরা অনুরোধ জানাচ্ছি, আমাদের অফিশিয়াল স্টেটমেন্ট ব্যতীত অন্য কোথাও থেকে পাওয়া তথ্যের উপর আপনারা বিশ্বাস করে বিভ্রান্ত হবেন না। পুরোদমে আমাদের সিনেমার প্রি-প্রোডাশনের কাজ চলছে। সিনেমাটি দর্শকনন্দিত ও সার্বিকভাবে সফল করতে দেশ ও দেশের বাইরে আমাদের একাধিক টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আসছে আগস্টে আমরা সিনেমার নাম ঘোষণা করবো, বাড়তি চমক হিসেবে আরও কিছুও থাকতে পারে। মেগাস্টার শাকিব খান-কে চুক্তিবদ্ধ করার সময় আমাদের প্রতি আপনারা যে বিশ্বাস রেখেছেন, ভালোবাসা ও সমর্থন দিয়ে এসেছেন, প্রত্যাশা রাখি পুরো জার্নিতে এবং রিলিজের পরেও একইভাবে আপনাদের ভালোবাসা ও সমর্থন পাবো।